আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ মরক্কোয় নৌকা ডুবিতে মৃত্যু হয়েছে তিন শিশু সহ কমপক্ষে ৪৩ জনের। নিহতরা সকলেই অভিবাসন প্রত্যাশী। মরক্কোর দক্ষিণাঞ্চলের তারফায়া উপকূলে একটি নৌকাডুবির ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
কামিনানদো ফ্রনটেরাস নামের একটি স্প্যানিস সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
ওই সংস্থার মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পর ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।আরও পড়ুন:
কামিনানদো ফ্রনটেরাসের দেওয়া তথ্য অনুযায়ী, স্পেনে যাওয়ার চেষ্টার সময় গত বছর চার হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছে। ২০২০ সালের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। তবে দুর্ঘটনার পর বেশিরভাগ মরদেহই উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন:
উত্তর আফ্রিকার এই দেশটি এখন ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য সবচেয়ে বড় ট্রানজিট পয়েন্ট।
আরও পড়ুন: