পুবের কলম, ওয়েবডেস্ক: গাজায় গভীর রাতে একটি হাসপাতালে ফের হামলা চালালো ইসরাইল। বিমান হানায় কমপক্ষে ৫০০ জনের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট তিন দিনের শোক ঘোষণা করেছেন।
আরও পড়ুন:
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েল। ভয়াবহ ওই হামলায় ৫০০ জন নিহত হন।
আরও পড়ুন:
একজন সার্জন জানান, হামলায় হাসপাতালটির একাংশে আগুন লেগে যায় এবং বহু লোক চাপা পড়ে।
আরও পড়ুন:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক গাজার আল আহলি আরব হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে শত শত নিহত ও আহত হওয়ার ইঙ্গিত রয়েছে।
আরও পড়ুন:
এদিকে ইসরায়েলি গির্জার নেতা বলেছেন, ‘বোমা এখনই বন্ধ করতে হবে। এর পক্ষে কোনও যুক্তি থাকতে পারে না।
’আরও পড়ুন:
হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় শত শত মানুষের মৃত্যুকে ‘জঘন্য অপরাধ’ অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন:
হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি এই হামলাকে ‘ভয়াবহ এবং একেবারেই অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন:
হামলার নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ের এরদোয়ান বলেন, ইসরায়েল যে ন্যুনতম মানবিক মূল্যবোধেরও তোয়াক্কা করছে না গাজায় হাসপাতালে হামলা তার সর্বশেষ উদাহরণ। গাজায় ‘নজিরবিহীন নৃশংসতা’ বন্ধে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: