শুভজিত দেবনাথ, ধপগুড়িঃ ডুয়ার্স সহ জলপাইগুড়ি জেলায় চিতাবাঘের হামলার ঘটনা নতুন কিছু নয়।কিন্তু এবার জোড়া চিতার হামলার ঘটনা ঘটলো বানারহাট ব্লকের গয়েরকাটা চা বাগানে। ঘটনায় নতুন করে চিতার আতঙ্ক ছড়িয়েছে ওই চা বাগানে।
আরও পড়ুন:
মঙ্গলবার দুপুরে এক জোড়া চিতার হামলায় ক্ষত বিক্ষত হোলো এক মহিলা চা শ্রমিক। ঘটনায় আতঙ্ক ছড়ালো ডুয়ার্সের গয়ের কাটা চা বাগানে। হামলায় যখম হয়েছেন বছর ২৪ এর সরস্বতী বিশ্বাস।
তিনি বীরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।আরও পড়ুন:
স্থানীয় সুত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো মঙ্গলবারও গয়েরকাটা চা বাগানে চা পাতা তোলার কাজ চলছিল। এদিন দুপুর ২ টা নাগাদ গয়েরকাটা চা বাগানের হিন্দুপাড়া ডিভিশনের ১০ নং সেকশনে চা পাতা তুলছিলেন সরস্বতী বিশ্বাস। সেই সময় চা বাগানের ঝোপ থেকে
আরও পড়ুন:
আচমকাই দুটি চিতা লাফিয়ে পড়ে তার ওপর। চিতাবাঘের ধারালো নখে মাথায় ও কপালে গুরুতর আঘাত পান তিনি। তার চিৎকার শুনে অন্যান্য চা শ্রমিকেরা ছুটে এলে চিতা দুটি পালিয়ে যায়।
আরও পড়ুন:
এদিন বাগান কর্তৃপক্ষ প্রথমে চা বাগান হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা করিয়ে বিন্নাগুড়ি বন্যপ্রান বিভাগে খবর দেন। এরপর বনদপ্তরের উদ্যোগে তাকে বীরপাড়া রাজ্য সাধারন হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। চা বাগানের তরফে বাগানে খাঁচা পাতার বিষয়ে বনদপ্তর কে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন:
এদিন হাসপাতালের বেডে শুয়ে সরস্বতী বিশ্বাস বলেন তিনি চা পাতা তুলছিলেন। সেই সময় দুটি চিতাবাঘ একসাথে তার উপর লাফিয়ে পড়ে।
তার মাথায় ও মুখে আক্রমণ শানায়। তিনি চিৎকার করে পালাতে চেষ্টা করলে চিতা দুটি পালিয়ে যায়।আরও পড়ুন:
বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায় জানান সরস্বতী বিশ্বাস নামে এক মহিলা শ্রমিক এদিন চা বাগানে কাজ করতে গিয়ে চিতার হানায় আহত হন। আমরা তাকে হাসপাতালে ভর্তি করাই। তার চিকিৎসার খরচের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এদিন দুটি নয় একটি চিতা তার উপর হামলা চালিয়েছে বলে জানান তিনি।