পুবের কলম ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার আরও এক হিন্দু মন্দিরে হামলা। মেলবোর্নের অ্যালবার্ট পার্ক এলাকায় ইসকন মন্দিরের দেওয়ালে দেখা গেল ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগান। এহেন ঘটনায় স্তম্ভিত মন্দির কর্তৃপক্ষ ও ভক্তরা। এই ঘটনার পর মন্দির এলাকার পুলিশি নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। তবে হামলাকারীরা এখনও অধরা।
দিন দুই আগেই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের শিব বিষ্ণু মন্দিরে হামলা চলে। মন্দিরে ঢুকে তছনছ করা হয় বেশ কিছু সম্পত্তি। তারও আগে মেলবোর্নেরই স্বামীনারায়ণ মন্দিরে হিন্দুত্ব-বিরোধী স্লোগান লেখা হয়েছিল। কালো কালিতে দেওয়ালে লেখা ছিল, ‘খালিস্তান জিন্দাবাদ’, ‘হিন্দুস্তান মুর্দাবাদ’-এর মতো স্লোগান। সেই ঘটনা নিয়েও উত্তেজনা চরমে উঠেছিল। এবার ইসকন মন্দিরেও একই ঘটনা ঘটল। ইসকনের জনসংযোগ বিভাগের কর্তা ভক্ত দাস বলছেন, ‘অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধা থেকে যা যা ঘটছে, তা আমরা ভাবতেও পারিনি। আমরা আতঙ্কিত, বিধ্বস্ত। পুলিশকে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে যাতে অপরাধীদের খুঁজে বের করতে পারে।’ ইসকনের আরেক ভক্ত শিবেন পাণ্ডের কথায়, ‘হিন্দু ধর্ম যেন নিশানায় হয়ে দাঁড়িয়েছে। ঘৃণা ছড়াচ্ছে। ভিক্টোরিয়া প্রশাসন, পুলিশ মিলে সুরক্ষার জন্য বৈঠক করল। কিন্তু লাভ কী হল? আমি তো মনে করি এটা পুলিশের ব্যর্থতা।’ চলতি মাসেই তিনবার অস্ট্রেলিয়ার হিন্দু মন্দিরে এ ধরনের ঘটনা ঘটল।ফের অস্ট্রেলীয় মন্দিরে হামলা
ইমামা খাতুন
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৩, ১৫:৩৪
আরও খবর
সোনারপুরে বিক্ষোভের মুখে পড়ে আহত অভিষেক, রাতে বেলভিউয়ে ভর্তি
গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত তৃণমূল কর্মী
যারা যুক্ত তাদের খুঁজে বের করা হবে, মিতালীর ওপর হামলা নিয়ে হুঁশিয়ারি অভিষেকের
কেরলে পেরামব্রায় মাদ্রাসা পড়ুয়াদের ওপর চড়াও হিন্দুত্ববাদীরা: ‘সন্ত্রাসবাদী’ তকমা ও মারধরের অভিযোগ
ময়নায় তৃণমূল প্রার্থীর উপর হামলার অভিযোগ, জখম একাধিক
ময়নায় তৃণমূল প্রার্থীর উপর হামলার অভিযোগ, জখম একাধিক
"কলকাতায় হামলা চালাবো", ভারতকে হুঁশিয়ারি পাক বিদেশমন্ত্রীর
"কলকাতায় হামলা চালাবো", ভারতকে হুঁশিয়ারি পাক বিদেশমন্ত্রীর
হামলার ‘হিট লিস্টে’ গুগল-অ্যাপেলসহ ১৮টি টেক জায়েন্ট কোম্পানি: আমেরিকাকে চরম হুঁশিয়ারি ইরানের
হামলার ‘হিট লিস্টে’ গুগল-অ্যাপেলসহ ১৮টি টেক জায়েন্ট কোম্পানি: আমেরিকাকে চরম হুঁশিয়ারি ইরানের
রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক
রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক
চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের বাসভবনে হামলা: পুলিশ-বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ, গ্রেফতার ১২
চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের বাসভবনে হামলা: পুলিশ-বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ, গ্রেফতার ১২
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা