মৃত অগ্নিবীর-সহ ৩ সেনা জওয়ান

পুবের কলম ওয়েবডেস্ক : লাদাখের সিয়াচেনে তুষারধসে মৃত ৩ জওয়ান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২০০ ফুট উচ্চতায় অবস্থিত সিয়াচেন বেস ক্যাম্প। রবিবার সেখানেই তুষারধস হয়। বরফের মধ্যে চাপা পড়ে যান ৩ জওয়ান।
তাঁদের মধ্যে ২ জন অগ্নিবীর ছিলেন বলে জানা গিয়েছে।আহত বেশ কয়েকজন। মঙ্গলবার ভারতীয় সেনার তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। তবে এখনও উদ্ধারকাজ চলছে।
মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। সেনা বাহিনী সূত্রে খবর, তল্লাশি অভিযানে ৩ জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। তাঁদের মধ্যে ২ জন অগ্নিবীর। চরম আবহাওয়ায় প্রতিকূল পরিবেশে কাজ করতে সক্ষম এমন দল মোতায়েন করা হয়েছে। তারাই তল্লাশি অভিযান চালাচ্ছে।