পুবের কলম,ওয়েবডেস্ক:  চড়চড়িয়ে বাড়ছে চিনির দাম। শীঘ্রই রফতানি বন্ধ করবে ভারত! জোর জল্পনা।
অপর্যাপ্ত বৃষ্টি ও আখের ফলন কম হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই প্রশাসন সূত্রে খবর।

জানা গেছে,  ৭ বছরের মধ্যে এই প্রথমবার চিনি রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে ভারত।  বৃষ্টির অভাবে দেশের শীর্ষ আখ উৎপাদনকারী অঞ্চল যেমন, মহারাষ্ট্রে এবং কর্ণাটকে তেমন ফলন হয়নি৷ এই সমস্ত রাজ্যে মোট বৃষ্টিপাতের পরিমাণ ৫০ শতাংশ কমেছে চলতি বছরে৷