পুবের কলম, ওয়েবডেস্কঃ সুস্থ আছেন,  নিরাপদ আছেন তালিবান শীর্ষ নেতা তথা নয়া তালিব সরকারের উপ প্রধানমন্ত্রী আবদুল গনি বরাদর। এর আগে বরাদর যে জীবিত রয়েছেন তার প্রমাণ স্বরূপ একটি  অডিও ক্লিপ প্রকাশ করেন তালিবান শীর্ষ নেতৃত্ব। এরপর আফগানিস্তানের একট বৈদ্যুতিন মাধ্যমে সম্প্রচারিত একটি  সাক্ষাৎকারে দেখা গিয়েছে এই তালিবান শীর্ষ নেতাকে।

বরাদর নিজেই জানিয়েছেন  অনেক ষড়যন্ত্রের  জবাব  দেওয়া বাকি। তবে তিনি  নিরাপদ আছেন, সুস্থ আছেন।

উল্লেখ্য, তালিবানরা দ্বিতীয়বারের জন্য  ক্ষমতায় আসার পর কাবুলে প্রেসিডেন্টের  বাসভবনে হাক্কানি  ও তালিবানদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন বরাদর। বিভিন্ন পশ্চিমা সংবাদমাধ্যম গুলি  এ দাবি  নস্যাৎ করে প্রথমে অডিও ক্লিপ প্রকাশ করেন তালিবান নেতৃত্ব,  এরপর প্রকাশ্যে এল সাক্ষাৎকার।