পুবের কলম ওয়েব ডেস্ক: জাপানে চলতি বছরে ভাল্লুকের আক্রমণে মানুষের মৃত্যুর সংখ্যা প্রথামবারের মতো ২০০ ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শীতকাল আসায় এখন ক্ষুধার্ত ভাল্লুকের আক্রমণ বাড়তে পারে। জাপানের পরিবেশমন্ত্রক জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আট মাসে ২১২জন মানুষের ওপর ভাল্লুক আক্রমণ করেছে। এর মধ্যে ৩০ জনের ওপর আক্রমণ হয়েছে শুধু গত নভেম্বরেই। এই ৩০ জনের মধ্যে ছয়জন মারা গেছেন হোক্কাইডো প্রদেশে।
এ বছরের প্রায় তিন-চতুর্থাংশ আক্রমণ উত্তর-পূর্ব জাপানে ঘটেছে। এর আগে ২০২০ সালে ভাল্লুকের আক্রমণে ১৫৮ জনের মত্যু রেকর্ড করেছিল জাপান সরকার, যেটি ছিল এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। সেই রেকর্ডকে অতিক্রম করল চলতি বছরের মৃত্যুর সংখ্যা। জাপানের পরিবেশমন্ত্রক বলেছে, খাদ্যের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে আসার কারণে ভাল্লুকের সঙ্গে মানুষের সংঘর্ষের ঘটনা বেড়েছে। বন বিশেষজ্ঞ তেরুকি ওকা বলেন, শীতকালে সাধারণত ভাল্লুকেরা নিদ্রায় থাকে। কিন্তু বনাঞ্চলে খাদ্য ঘাটতির কারণে এ বছর শীতে ক্ষুধার্ত ভাল্লুকরা শীতনিদ্রার পরিবর্তে লোকালয়ে চলে আসতে পারে। এ কারণে মানুষের ওপর ভাল্লুকের আক্রমণও বাড়ার সম্ভাবনা রয়েছে। আকিতা প্রিফেকচারাল ইউনিভার্সিটির অধ্যাপক কাজুহিকো হোশিজাকি বলেন, বনাঞ্চলে বিচ বাদাম ও অন্যান্য খাবারের অপ্রতুলতা দেখা দেওয়ায় ভাল্লুকরা তাদের আবাসস্থল থেকে বের হয়ে আসতে বাধ্য হচ্ছে। জাপান সরকারের সাম্প্রতিক পরিসংখ্যানে দেশে ভাল্লুকের সংখ্যা বাড়ার তথ্য উঠে এসেছে। চলতি বছর সেদেশে ভাল্লুকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজারে।খাবারের অভাবে জাপানে মানুষকে আক্রমণ ভাল্লুকের, মৃত্যুতে রেকর্ড
সামিমা এহসানা
প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৩, ১৫:০৫
আরও খবর
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
ট্রিলিয়নিয়ার হওয়ার দোরগোড়ায় ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
ন্যাটো সহায়তা কমানোর পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের
ন্যাটো সহায়তা কমানোর পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
সাড়ে তিন বছর কোমায় থাকার পর প্রয়াত হলেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা
সাড়ে তিন বছর কোমায় থাকার পর প্রয়াত হলেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা
চুক্তির ইঙ্গিতে হামলা স্থগিত ট্রাম্পের, তবে সমঝোতার দাবি খারিজ করল ইরান
চুক্তির ইঙ্গিতে হামলা স্থগিত ট্রাম্পের, তবে সমঝোতার দাবি খারিজ করল ইরান
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র