পুবের কলম প্রতিবেদক: বিজেপিকে পরাস্ত করার জন্য কর্নাটকবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তৃণমূল সুপ্রিমো লিখেছেন, ‘কর্নাটকের জনগণকে, সমস্ত ভোটারকে আমি স্যালুট জানাতে চাই। আমি স্যালুট জানাতে চাই জয়ীদের এই বিপুল সাফল্যের জন্য। কুমারাস্বামীও ভাল করেছেন।

সামনেই ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে নির্বাচন রয়েছে। আমি মনে করি, এই দুই রাজ্যেও বিজেপি পরাজিত হবে। ২০২৪-এ বিজেপির শেষের শুরু। আমার মনে হয় বিজেপি ১০০ আসনও টপকাতে পারবে না। পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার জন্য কর্নাটকের জনগণকে আমার অভিবাদন।’