পুবের কলম, ওয়েবডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বেলেঘাটা আইডির প্রশাসনিক কর্তার। মৃতের নাম অনির্বাণ হাজরা (৪২)। আজ সকালে মৃত্যু হয়েছে তাঁর। ১ নভেম্বর থেকে বেলেঘাটা আইডিতে ভর্তি ছিলেন অনির্বাণবাবু।
মাঝখানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও হঠাৎ করে প্লেটলেট ১৬ হাজারে নেমে আসে। আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে। আজ সকালে মৃত্যু হয় তাঁর।আরও পড়ুন:
তবে অনির্বাণ হাজরার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
ক্রমাগত রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রশাসন। পুরসভার তরফ থেকে সব রকম সতর্কতা নেওয়া হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম রাজ্যবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন:
রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত দু’বছরের তুলনায় এবছর অনেকটাই বেড়েছে ডেঙ্গু সংক্রমণ।
রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্নও।আরও পড়ুন:
এই অবস্থায় জেলায় জেলায় একটি সমীক্ষা চালায় রাজ্য স্বাস্থ্য দফতরের একটি অবজারভার টিম।
আরও পড়ুন:
সূত্রের খবর, সেই সমীক্ষায় দেখা গিয়েছে, এতদিন হাওড়ায় ডেঙ্গু সংক্রমণ বেশি দেখা গেলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। অন্যদিকে, কলকাতায় পরিস্থিতি বেলাগাম হয়ে গিয়েছে। মেয়রে ফিরহাদ হাকিমের দাবি, মূলত এতদিনের খারাপ আবহাওয়ার জন্যই হঠাৎ ডেঙ্গুর এই বাড়বাড়ন্ত হয়। যদিও বর্তমানে আবহাওয়ার উন্নতি হচ্ছে, তাই খুব শীঘ্রই পরিস্থিতি আয়ত্ত্বে আসবে বলে আশাবাদী মেয়র।