আবদুল ওদুদ: গত পঞ্চায়েত ভোটে ব্যাপক সহিংতার ঘটনা ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে। সেই পরিস্থিতি এতটাই বাড়াবাড়ি হয়েছিল যে রাজ্যপালকেও পরিদর্শন করতে হয়। পরিস্থিতির উপর কড়া নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ভাঙরকে কলকাতা পুলিশের অধীনে আনাা হবে।
সেই ঘোষণা মতো সোমবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যাত্রা শুরু করে দিল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন।আরও পড়ুন:
এর ফলে কলকাতা পুলিশের দশম ডিভিশন চালু হল। সোমবার ৮ জানুয়ারি থেকে ভাঙড় ডিভিশনের যাত্রা শুরু হয়ে গেল। এদিন মুখ্যমন্ত্রী চারটি থানার উদ্বোধন করেন।
থানাগুলি হল, ভাঙর থানা, চন্দনেশ্বর থানা, উত্তর কাশিপুর থানা, পোলের হাট থানা। এছাড়াও একটি ট্রাফিক গার্ডের উদ্বোধন করেন তিনি।আরও পড়ুন:
লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতার নামকরা থানা কিংবা গোয়েন্দা দফতর থেকে বেশ কয়েকজন দাপুটে অফিসার বদলি হয়ে ভাঙড়ের দায়িত্ব পেয়েছেন। তারুণ্যের ওপর গুরুত্ব দিয়ে কলকাতার ৮ জন সফল পুলিশ অফিসারকে ভাঙড় ডিভিশনের ৪টি থানার ওসি ও আ্যাডিশনার ওসি করা হয়েছে। ৪টি থানার পাশাপাশি ভাঙড় ট্র্যাফিক গার্ডও এদিন থেকেই কাজ শুরু করে দিচ্ছে। সব মিলিয়ে ২০০’রও বেশি পুলিশ কর্মী দায়িত্ব নেবেন ভাঙড়ের আইনশৃঙ্খলা রক্ষার।
আরও পড়ুন: