০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নজির গড়ল ভুটান, টিকাকরণ সম্পূর্ণতায় বিশ্বে এক নম্বরে এই দেশ

পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বে টিকাকরণ সম্পূর্ণের তালিকায় এক নম্বর জায়গা দখল করে নিল ভুটান। উপযুক্ত বয়সী নাগরিকদের মধ্যে শতকরা ৯০ ভাগ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। অনলাইন ভয়েস অব আমেরিকা সম্প্রতি এই খবরটি প্রকাশ করেছে। পাহাড় পর্বতে ঘেরা ভুটানের মোট জনসংখ্যা আট লাখ।

ইউনিসেফ মঙ্গলবার এক বিবৃতি জানিয়ে বলেছে,  ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত টিকারকরণের দ্বিতীয় ডোজ প্রয়োগের ক্ষেত্রে কমপক্ষে ২৪০০ স্বাস্থ্যকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার অতি দ্রুত সব বয়সী মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে। কমিউনিটি সেন্টারগুলোতে টিকা দেওয়ার আয়োজন করেছেন স্বাস্থ্যকর্মীরা। একই সঙ্গে প্রবীণ নাগরিক ও চলাচলে অক্ষম ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়েও টিকা দেওয়া হয়েছে। করোনা মুক্ত সমাজ গড়তে, অতি উঁচু পার্বত্য এলাকায় গিয়ে যাযাবর সম্প্রদায় ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হয়েছে। ভ্যাকসিন শুরু হওয়ার আগেই টিকার বিষয়ে প্রচার চালিয়ে জনগণকে সচেতন করা হয়েছে।

দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের দান করা ৫ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে পায় ভুটান। আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলিতে টিকা বিতরণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে প্রচেষ্টা নিয়েছে অন্যদের সহায়তায়, তার নাম দেওয়া হয়েছে কোভ্যাক্স। যুক্তরাষ্ট্র ছাড়াও ভুটানকে টিকা দিয়েছে চিন, ডেনমার্ক, ভারত, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

জ্ঞানেশ ভ্রমণ, তারপর তারিখ: নির্বাচনের আগে পর্যালোচনার জন্য ৯-১০ মার্চ বাংলায় আসবে নির্বাচন কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নজির গড়ল ভুটান, টিকাকরণ সম্পূর্ণতায় বিশ্বে এক নম্বরে এই দেশ

আপডেট : ২৮ জুলাই ২০২১, বুধবার