পুবের কলম, ওয়েবডেস্ক: কেরলের আলপ্পুঝায় ফের বার্ড ফ্লু আতঙ্ক। জেলার দুটি এলাকায় বার্ড ফ্লু'য়ের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরকারি সূত্রে খবর, এদথভা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ওয়ার্ড ১ এর একটি অংশ ও চেরুথানা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের অন্য একটি এলাকায় হাঁসের মধ্যে এই ভাইরাস পাওয়া গিয়েছে।
আরও পড়ুন:
নমুনা সংগ্রহ করে ভোপালের গবেষণাগারে পাঠানো হয়, সেখানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা 'এইচফাইভএনওয়ান' -এর ভাইরাস পাওয়া গেছে। সরকারের তরফে পরিস্থিতির কথা বিবেচনা করে ঘটনাস্থলের এক কিলোমিটারের মধ্যে গৃহপালিত প্রাণী মারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে র্যা পিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হবে, প্রাণী কল্যাণ বিভাগ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। জেলা প্রশাসন আগাম সতর্কতা দিয়ে জানিয়েছে, অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।