পুবের কলম, ওয়েবডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে 'ভুল তথ্যের' মন্ত্রী হওয়া উচিৎ ছিল বলে কটাক্ষ করলেন কর্নাটকের কংগ্রেসের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। শনিবার সাংবাদিক বৈঠকে একের পর এক আক্রমণ করে প্রিয়াঙ্ক বলেন, নিবার্চনে বিজেপির জয়ের হিসেব থেকে কর্নাটকে ত্রাণের রিপোর্ট প্রতি ক্ষেত্রে ভুল তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরএসএস যেখানে তার আভ্যন্তরীণ সমীক্ষায় বলছে লোকসভা নির্বাচনে বিজেপি ২০০টি আসন পাবে না, রাজ্যে ৮টি আসনও ডিঙোতে পারবে না, সেখানে নির্বাচনে বিজেপির লক্ষ্য ২৮টি আসন। বিজেপি আগামী সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭০টি আসন এবং এনডিএ-র জন্য ৪০০টিরও বেশি আসন জয়ের লক্ষ্য রাখছে।
আরএসএসের আভ্যন্তরীণ সমীক্ষায় জানা গেছে, বিজেপি কিভাবে ১৪ থেকে ১৫টি আসনে লড়াই করবে সেই নিয়ে অন্তর্দ্বন্দ্ব চলেছে। প্রিয়াঙ্ক বলেন, কর্নাটকের ত্রাণ সম্পর্কেও কেন্দ্রের কাছে মিথ্যা বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।আরও পড়ুন:
সাংবাদিকের সামনে প্রিয়াঙ্কের দাবি, বেশ কিছু বিজেপি নেতারা বলছেন দলের মধ্যে স্বচ্ছতার প্রয়োজন। তারা বিজেপিকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়।
এটি কি কংগ্রেস বলছে নাকি, আসলে এটা বিজেপির বক্তব্য। বসনগৌড়া পাটিল ইয়াতনাল, সিটি রবি, অনন্তকুমার হেগড়ে, ঈশ্বরাপ্পাতার মতো হিন্দুত্ববাদী নেতাদের প্রতি দলের মধ্যে অবিচার হচ্ছে। তারা নিজেরা লড়াই করছে, কংগ্রেস তো এই পরিস্থিতি তৈরি করে দেয়নি।মঙ্গলবার বেঙ্গালুরুতে দলীয় কর্মী ও নেতাদের সম্বোধন করে শাহ বলেছিলেন, কর্নাটকে যে খরা হয়েছিল, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে সেই প্রস্তাব পাঠাতে তিন মাস দেরি করেছে।
এদিন কেন্দ্র থেকে খরা ত্রাণের আবেদন নির্বাচন কমিশনের কাছে গেছে।আরও পড়ুন:
এই প্রসঙ্গে প্রিয়াঙ্ক বলেন, অমিত শাহ কীভাবে মিথ্যা বলতে পারেন? ৩১ অক্টোবর সময়সীমা ছিল, কিন্তু আমরা ২৩ সেপ্টেম্বর দিয়েছি।
আরও পড়ুন:
প্রিয়াঙ্কের অভিযোগ, কর্নাটকের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ও অর্থমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ নিয়ে বৈঠক হয়েছে এটা কি মিথ্যা? কেন্দ্রের মন্ত্রণালয়ের দল এখানে এসে পরিস্থিতি সমীক্ষা করে গেছেন, রিপোর্ট দিয়েছে তাও মিথ্যা? জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি সভা করছে এবং কর্নাটকের খরা ব্যবস্থাপনার প্রচেষ্টার লিখিত প্রশংসা করা কি মিথ্যা? কিভাবে এত মিথ্যা বলতে পারেন শাহ, মন্তব্য প্রিয়াঙ্কের।