পুবের কলম ওয়েবডেস্ক: দুর্ঘটনাগ্রস্ত আমদাবাদ-লন্ডন এয়ার ইন্ডিয়া বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। আমদাবাদে যে ডাক্তারদের হস্টেলে বিমানটি বিধ্বস্ত হয়েছিল তারই ছাদ থেকে ব্ল্যাক বক্সটি উদ্ধার করে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর দল। ব্ল্যাক বক্স উদ্ধারের ফলে দুর্ঘটনার তদন্ত সুবিধা হবে।

স্পষ্ট হবে দুর্ঘটনার মুহূর্তে কী অবস্থা হয়েছিল।

বিমান দুর্ঘটনার রহস্য উন্মোচনে ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। এই ডিভাইসটিতে একটি ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর) এবং ককপটি ভয়েস রেকর্ডার( সিসিআর) রয়েছে। প্রথমটিতে বিমানের সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রযুক্তিগত তথ্য রেকর্ড করলেও, দ্বিতীয়টি শেষ মুহূর্ত পর্যন্ত দুই পাইলটের মধ্যে ককপিটের কথোপকথন রেকর্ড করে।