পুবের কলম, ওয়েবডেস্ক: : গুজরাতের একটি লেকে উল্টে গেল নৌকা। নৌকাডুবিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জন পড়ুয়ার। বৃহস্পতিবার ভদোদরার হরনি লেকে এই নৌকাটি উলটে যায়। নৌকাটিতে একটি বেসরকারি স্কুলের মোট ২৭ জন পড়ুয়া ছিল।

তবে কারুর গায়ে লাইফ জ্যাকেট ছিল না বলে জানা গেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল কর্মীরা।

বাকিদের উদ্ধারে জোরকদমে চলছে তল্লাশি। কিভাবে নৌকাটি উল্টে গেল তা এখনও জানা যায়নি। কেন স্কুলছাত্রদের লাইফ জ্যাকেট না পরিয়ে নৌকায় তোলা হল তা নিয়েও প্রশ্ন উঠেছে।