পুবের কলম ওয়েবডেস্ক: দুর্ঘটনার রেশ কাটছে না বউবাজারে। মেট্রো রেলের কাজের সময়ে একের পর এক বাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। সেইসব বাড়ির বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরিত করতে হয়েছিল। রবিবার সেই বউবাজারেই একটি বাড়ির সংস্কারের কাজের সময় একাংশ ভেঙে পড়ে।
আরও পড়ুন:
সেই সময় পাঁচজন শ্রমিক কাজ করছিলেন এই বাড়িটিতে। তাঁরা সকলেই আহত হয়েছিলেন। একজন শ্রমিকের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। দুুপুরেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
এই ঘটনায় ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিং জানাচ্ছেন, অনুমতি না নিয়েই ভাড়াটেরা বাড়ি সংস্কার করছিলেন। সেই কারণেই এই বিপত্তি ঘটেছে।আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, শতাধী প্রাচীন এই বাড়ি এখন দেবোত্তর সম্পত্তি। বাড়ির মালিক দাস পরিবারের কেউ না থাকলেও অন্তত ২০০ জন ভাড়াটের বাস সেখানে।
যদিও ঘটনার সময়ে বাড়ির মালিক বা ভাড়াটে কেউই ধারেকাছে ছিলেন না। গত দু’দিন ধরে বাড়িটির একাংশের মেরামতির কাজ চলছিল। রবিবার সংস্কার কাজের সময়ে বাড়ির তিনতলার ছাদ ভেঙে পড়ে। খবর পেয়ে বউবাজার থানার পুলিশ এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে যায়। উদ্ধার কাজ শুরু করে দমকলের কর্মীরা। পাঁচজন আহত শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু ঘটেছে।