বিশেষ প্রতিবেদন: পবিত্র রমযানে ইসরাইলি খেজুর বয়কট চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এই অঞ্চলের দুই বৃহৎ মুসলিম দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ইসরাইলি পণ্য বয়কটের তালিকায় যুক্ত হয়েছে ইসরাইলি খেজুর। মালয়েশিয়ার কাস্টমস বিভাগ স্থানীয় বাজারে ইসরাইলি খেজুর বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অপরদিকে ইন্দোনেশিয়া সরকার জনগণকে ইসরাইলি পণ্যের লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে। গাজায় কয়েক মাস ধরে চলা ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বের বহু দেশের মুসলিম ইসরাইলি পণ্য ও কোম্পানি বয়কট করেছে।
গত বৃহস্পতিবার মালয়েশিয়ার সেলাঙ্গরের ক্লাং পোর্টে একটি গুদামে অভিযান চালিয়ে একজনকে আটক করে পুলিশ।আরও পড়ুন:
এই ঘটনার পর এক মালয়েশীয় মন্ত্রী বলেন, ইসরাইলি পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর যারা ভোক্তাদের বিভ্রান্ত করে ইসরাইলি পণ্য বিক্রি করবে তাদের কোনও ছাড় নেই। মন্ত্রী আরমিজান মহাম্মদ আলি বলেন, ‘অভিযানে অফিসারেরা জাম্বো মেডজুলের ৭৩ প্যাকেট খেজুর বাজেয়াপ্ত করেছে। এসব খেজুর ইসরাইল থেকে এসেছিল বলে অনুমান।
’ এদিকে, বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ ইসরাইলি খেজুর আমদানি ও বিক্রির বিষয়ে সতর্কতা জারি করেছে।আরও পড়ুন:
দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংস্থা ইন্দোনেশিয়ান কাউন্সিল অব উলেমা (এমইউআই) এবং বৃহত্তম মুসলিম গণ সংগঠন নাদহাতুল উলেমা ইসরাইল থেকে আমদানি করা বা পশ্চিম তীরে চাষ করা খেজুর খাওয়ার বিরুদ্ধে পৃথক নিষেধাজ্ঞা জারি করেছে। এমইউআই প্রধান সুদারনোটো বলেছেন, ‘আমরা মানবতার পাশে থাকতে রমযানে ইসরাইলি খেজুর কেনা থেকে বিরত থাকব। এটি সবাইকে মনে করিয়ে দিতে চাই। ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলির পণ্য বর্জনও একইসঙ্গে চালিয়ে যেতে হবে।’
আরও পড়ুন: