পুবের কলম,ওয়েবডেস্ক: ভয়াবহ ভূমিকম্প মরক্কোতে। মৃতের সংখ্যা বেড়ে ৬৫০। আহত ৪০০ বেশি। শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্প বলে আখ্যা।
দেশের আল হাউজ, মারাকেশ, ওউরজাজাতে, আজিাল, চিকাউয়া এবং তারাউদান্তের মতো বহু জায়গা এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহু বাড়ি। ভূমিকম্পের ফলে বাস্তুচ্যুত বহু মানুষ। ভয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন অনেকে। বিধ্বংসী এই কম্পনের জেরে ধুলিসাৎ হয়ে গিয়েছে UNESCO হেরিটেজ হিসেবে চিহ্নিত। বিছিন্ন হয়েছে ইন্টারনেট ও টেলিকম পরিষেবা। নয়াদিল্লির জি-২০ সম্মেলন থেকেই বিধ্বস্ত মরক্কোর পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আরও পড়ুন:

https://twitter.com/Top_Disaster/status/1700330545350377863?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700330545350377863%7Ctwgr%5Eeb3815a792ecc4dae4ac410f77a5e37cc7f8ad9c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fworld%2Fmorocco-earthquake-death-toll-rises-to-632%2F