পুবের কলম,ওয়েবডেস্ক: বড়সড় রেল দুর্ঘটনার কবলে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। আহত হয়েছেন শতাধিক যাত্রী। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত বেড়ে দাঁড়িয়ে হয়েছে ৫০ জন।
আরও পড়ুন:
উল্লেখ্য, সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
আপাতত ভাবে জানা যাচ্ছে, ওড়িশার বালেশ্বরের আগে বহনঙ্গা রেল স্টেশনের কাছে একটি মালগাড়িতে পিছনে গিয়ে ট্রেনটি ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি কামরা বেলাইন হয়ে গিয়েছে। কমপক্ষে ১০০ জন যাত্রী আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার চেষ্টা চলছে।আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উদ্ধারকার্যে তদারকিতে বিশেষ টিম পাঠাচ্ছে ওড়িশা সরকার। ওড়িশার বিশেষ রিলিফ কমিশনারকে ঘটনাস্থলে দ্রুত যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বিশেষ দল সহ ওড়িশায় স্পেশ্যাল রিলিফ কমিশনার ঘটনাস্থলে রওনা দিয়েছেন। সিনিয়র অফিসার হেমন্ত শর্মা, বলওয়ান্ত সিং, দমকলের ডিজিকে ট্রেন দুর্ঘটনায় উদ্ধার অভিযানের তদারকি ও সহায়তা করার জন্য সাইটে নিযুক্ত করেছেন। ওড়িশার তিন জেলায় হাসপাতাল তৈরি রাখা হয়েছে আহতদের জন্য।