পুবের কলম,ওয়েব ডেস্ক: বিরোধি জোট ‘ইন্ডিয়া’-কে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর তুলনা প্রধানমন্ত্রীর। বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে আক্রমণ করতে গিয়ে এ বার নিষিদ্ধ জঙ্গি দল ইন্ডিয়ান মুজাহিদিনের উদ্ধৃতি টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদাহরণ দেন। বললেন, ‘‘ইন্ডিয়া নাম নিলেই কিছু হয় না।’’
আরও পড়ুন:
মণিপুর নিয়ে বিরোধীদের লাগাতার বিক্ষোভে অচল সংসদের বাদল অধিবেশন। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব ‘ইন্ডিয়া’। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধী জোট। এই আবহে মঙ্গলবার সকালে রাজধানীতে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই বিরোধী জোট নিয়ে এমন কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।