পুবের কলম ওয়েব ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট পদে ফের নির্বাচিত হলেন রিসেপ তাইয়েপ এরদোগান। রবিবার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হয়েছেন তিনি। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ৯৭ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তাতে এরদোগান পেয়েছেন ৫২.১ শতাংশ ভোট। আর বিরোধী জোটের প্রার্থী কেমাল কিলিচদারওলু পেয়েছেন ৪৭. ৯ শতাংশ ভোট।
এতে এরদোগান প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, গত ১৪ মে তুরস্কে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সময় প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। ৪৯. ৫ শতাংশ ভোট পেয়ে জয়ের কাছাকাছি গিয়েছিলেন এরদোগান। তারপরই ছিলেন কেমাল কিলিচদারওলু, ভোট পেয়েছিলেন ৪৪. ৮ শতাংশ। ফলে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।