পুবের কলম,ওয়েবডেস্ক: আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ । অর্থাৎ বাকি আর দুই দিন। দেশজুড়ে টানটান উত্তেজনা বিরাজমান। এই আবহে পরপর তিনবার আইএলডি বিস্ফোরণে কেঁপে উঠল মণিপুর। শুধু তাই নয়, বিস্ফোরণের জেরে মণিপুর-নাগাল্যান্ড সংযোগকারী একটি সেতুর একাংশ ভেঙে পড়েছে বলেও জানা গেছে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার মাঝরাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে এখনও পর্যন্ত কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করে নি। শুরু তদন্ত। গোটা এলাকা ঘিরে রেখেছে বাহিনী। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সেতুর ওপর ভারি যানচলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে।