পুবের কলম,ওয়েবডেস্ক: ফের ক্ষমতায় এলে রাজ্যবাসী মাত্র ৪০০ টাকাতে পাবেন রান্নার গ্যাস সিলিন্ডার। রবিবার দলের ইস্তেহার ঘোষণা করেছে কেসিআরের দল। সেখানেই একথা বলা হয়েছে। এই কথা বলে আসলে কংগ্রেসের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঠুকে দিল কেসিআরের দল।

সম্প্রতি কংগ্রেস তেলেঙ্গানার মাটিতে দাঁড়িয়ে বলেছে তারা ক্ষমতায় ফিরলে নাগরিকদের মাত্র ৫০০ টাকাতে রান্নার গ্যাস দেবে। এদিন কার্যত তাকেই চ্যালেঞ্জ করল ভারত রাষ্ট্রীয় সমিতি(বিআরএস)। রাজ্যের প্রত্যকে ১৫ লক্ষ টাকার জীবনবীমার আওতায় আনা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন কেসিআর। সেখানে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে ১০ লক্ষ টাকার জীবনবীমার।

এক পলকে বিআরএসের ইস্তেহার

 

১। বিপিএল তালিকাভুক্তদের ৪০০ টাকায় গ্যাস প্রদান

২ । স্বাস্থ্যবীমা ৫০০ থেকে বাড়িয়ে ৫০ হাজার

৩। গরীব মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে বিশেষ ভাতা

৪।

বিপিএল কার্ডধারীদের ৫ লক্ষ টাকার বীমা পুরোপুরি বিনা খরচে

৫। ১১৯টি আবাসিক স্কুল, সংখ্যালঘুদের জন্য আবাসিক কলেজ

৬। রাজ্যের শিশুদের জন্য অনাথ নীতিতে নানা সুবিধা

৭। জুনের মধ্যে প্রত্যেক রেশন কার্ডধারীদের চাল

৮। জমি না থাকাদের জন্য বিশেষ সুবিধা

তেলেঙ্গানায় প্রথমবার ক্ষমতায় আসতে কংগ্রেসও বড় ৬টি প্রতিশ্রুতি দিয়েছে। তার মধ্যে আছে ৫০০ টাকা গ্যাস সিলিন্ডার, মাসিক ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুত, মহিলাদের জন্য পুরোপুরি বিনামূল্যে সরকারী বাস সফর, বয়স্কদের ৪ হাজার টাকার মাসিক পেনশন, মাসিক আড়াই হাজার টাকা করে মহিলাদের বিশেষ ভাতা, কৃষকদের বছরে ১৫ হাজার টাকার ভাতা, কৃষি মজুরদের বছরে ১২ হাজার টাকা ভাতা।