১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুম্বইয়ে যোগ দিলেন বুমরাহ

পুবের কলম ওয়েবডেস্ক: চোট কাটিয়ে ফিরে এলেন ভারতের জোরে বোলার জসপ্রীত বুমরাহ। রবিবারই তিনি মুম্বই ইন্ডিয়ন্স শিবিরে যোগ দিয়েছেন। বেশ কয়েকদিন ধরেই বুমরাহর ফেরা নিয়ে আলোচনা চলছিল। শনিবারই জানা গিয়েছিল বুমরাহ ফিরছেন রবিবারেই। সেই মতো তিনি এদিন মুম্বই শিবিরে যোগও দিয়েছেন। তবে এখনই তিনি কোনও ম্যাচে নামছেন না। সোমবার আরসিবির বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বইয়ের। তবে সেই ম্যাচে নামছেন না বুমরাহ।

কারণ তাঁকে কয়েকটা দিন অনুশীলনে পর্যবেক্ষণ করবেন মুম্বই ইন্ডিয়ন্স ও জাতীয় দলের চিকিৎসকরা। যদিও ভারতের এই জোরে বোলার বল করছেন তাঁর স্বাভাবিক  ছন্দে । বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে তাঁর বোলিংয়ে নিজস্ব ছন্দে দেখা গিয়েছে। আর সে কারণেই বিসিসিআই বুমরাহকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এখনই পুরো দমে মাঠে না নামলেও ১৩ এপ্রিল দিল্লির বিরুদ্ধে আইপিএলে তাঁর প্রথম ম্যাচ খেলা কথা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুম্বইয়ে যোগ দিলেন বুমরাহ

আপডেট : ৬ এপ্রিল ২০২৫, রবিবার