আইভি আদক, হাওড়া:  কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। কোনভাবেই এই এক্সপ্রেসওয়েতে  দুর্ঘটনায় রেশ টানা সম্ভব হয়নি।বৃহস্পতিবার একইভাবে  হাওড়া সাঁতরাগাছির কোনা এক্সপ্রেসওয়েতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে বাস-লরি সংঘর্ষ, জখম ১০

বাস লরির সংঘর্ষে আহত হয়েছেন ১০-১২ জন যাত্রী।

এলাকার কর্তব্যরত ট্রাফিক পুলিশ আহত যাত্রীদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে হাওড়া জেলা হাসপাতালে। এই ঘটনায় লরিটিকে নিয়ে চালক পালানোর চেষ্টা করলে ট্রাফিক পুলিশ লরিটিকে আটক করে। সূত্র মারফত জানা গেছে, হাওড়া থেকে দীঘা যাওয়ার পথে কোনা এক্সপ্রেসওয়েতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ধাক্কা মারে একটি বেসরকারি দূরপাল্লার বাস। এই ঘটনায় আহত হন যাত্রীরা।