আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকেই দেশের ৬টি রাজ্যের ৭ টি বিধানসভা আসনে চলছে উপনির্বাচন। এই আসনগুলি হল মহারাষ্ট্রের আন্ধেরী পূর্ব, বিহারের গোপালগঞ্জ এবং মোকামা, হরিয়ানার আদমপুর, তেলেঙ্গানার মুনুগোড়ে, উত্তর প্রদেশের গোলা গোরখনাথ এবং ওড়িশার ধামনগর। ৬টি বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোটগণনা হবে আগামী ৬ নভেম্বর।
আরও পড়ুন:
৬টি রাজ্যে বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে এদিন সকাল সাতটা থেকে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উপ-নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।
হরিয়ানার আদমপুর বিধানসভা আসনের উপ-নির্বাচনের জন্য অনেক সকালেই ভোট দিয়েছেন বিজেপি নেতা কুলদীপ বিষ্ণোই। এছাড়াও অন্যান্য রাজ্যগুলিতেও ভোট দেওয়াকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।আরও পড়ুন:
এই উপনির্বাচনে নজরে আছে আন্ধেরী পূর্ব আসনটি। এই আসনে উদ্ধবের শিবসেনা মশাল প্রতীকে প্রার্থী করেছে ঋতুজা লাতকে। তাঁর স্বামী, শিবসেনা বিধায়ক রমেশের মৃত্যুর কারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। মহা বিকাশ অঘাড়ি জোটের অন্য দুই শরিক এনসিপি ও কংগ্রেস উপনির্বাচনে উদ্ধবের প্রার্থীকে সমর্থন করেছেন।
আরও পড়ুন: