আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতায় ফের খুন। আ্যপ ক্যাব চালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তার দুই বন্ধুর বিরুদ্ধে। পার্কসার্কাস ময়দানের সামনে থেকে ওই ক্যাব চালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহত ক্যাব চালকের দুই বন্ধু কে গ্রেফতার করেছে পুলিশ।
কোন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।আরও পড়ুন:
নিহত যুবকের নাম শেহনবাজ ফরিদ। তিনি কড়েয়া থানা এলাকার বাসিন্দা। পেশায় অ্যাপ ক্যাব চালক। বুধবার রাতে শেহনবাজের মোবাইলে ফোন আসে।
তাঁকে পার্কসার্কাস ময়দানের সামনে আসতে বলা হয়। দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি ফেরেননি শেহনবাজ। এরপর তাঁর স্ত্রী মোবাইলে বারংবার ফোন করলেও সুইচড অফ পান।আরও পড়ুন:
পার্কসার্কাস ময়দানের সামনে পুলিশের টহলদারি ভ্যান রক্তাক্ত অবস্থায় অচৈতন্য এক যুবককে পড়ে থাকতে দেখেন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শেহনবাজের স্ত্রীর।অভিযোগের ভিত্তিতে দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: