আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ক্যাব বুক করলে দেরি করে আসা বা বুকিং ক্যানসেল করে দেওয়ার কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। কিন্তু তার জন্য যদি বিমান মিস হয় এবং সংশ্লিষ্ট সংস্থা কে দিতে হয় মোটা অঙ্কের জরিমানা। হ্যাঁ একেবারেই এই ঘটনা ঘটেছে।
এমন ঘটনার জন্যই চেন্নাইগামী প্লেন ধরতে পারেননি মুম্বইয়ের এক মহিলা আইনজীবী। তার খেসারত হিসেবে অ্যাপ সংস্থা উবারকে মোটা অঙ্কের জরিমানা করলো ক্রেতাসুরক্ষা আদালত। এটি ২০১৮ সালের ১২ জুনের ঘটনা।
গত চার বছর ধরে আইনি লড়াই চালাচ্ছিলেন মুম্বইয়ের আইনজীবী কবিতা শর্মা।আরও পড়ুন:
জানা গেছে, ২০১৮ সালের ১২ জুন বিকেল ৫টা ৫০ মিনিটে চেন্নাইগামী প্লেনের টিকিট কাটা ছিল কবিতার। বিমানবন্দরে পৌঁছানোর জন্য দুপুর ৩টা ২৯ মিনিটে উবার ব্যবহার করে ক্যাব বুক করেছিলেন তিনি। একাধিকবার ফোন করার পর ১৪ মিনিট দেরিতে ক্যাব পান তিনি।
আরও পড়ুন:
আইনজীবীর অভিযোগ, ক্যাবের চালক ফোনে ব্যস্ত ছিলেন। বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর রাস্তা ভুল করে বসেন চালক।
তার ওপর গাড়িতে সিএনজি গ্যাস নিতে একটি পাম্পেও ঢোকেন। ফলে আরও ১৫-২০ মিনিট দেরি হয়। সব মিটিয়ে বিকেল ৫টা ২৩ মিনিটে বিমানবন্দরে পৌঁছায় ক্যাবটি। ততক্ষণে বিমানে ওঠার ফাইনাল কল হয়ে যায়। ফলে পরের বিমানের টিকিট কাটতে হয় কবিতাকে।আরও পড়ুন:
এদিকে ক্যাব বুক করার সময় কবিতা শর্মাকে ভাড়া দেখিয়েছিল ৫৬৩ টাকা ।
অথচ বিমানবন্দরে পৌঁছানোর পর চালককে দিতে হয় ৭০৩ টাকা । পুরো বিষয়টি নিয়ে অভিযোগ জানালে অতিরিক্ত ১৩৯ টাকা ফেরত পান মুম্বইয়ের এই আইনজীবী। কিন্তু বিমান যে মিস করলেন, তার কী হবে? পরের বিমানের টিকিটের অর্থ কে দেবেন? এরপরই উবেরকে একটি আইনি নোটিস পাঠান তিনি। জবাব না মেলায় ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন কবিতা।আরও পড়ুন: