পুবের কলম,ওয়েবডেস্ক: কানাডার টরন্টোয় অবস্থিত একটি মসজিদে ‘সন্ত্রাসী’ হামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার তার বিরুদ্ধে এ সাজা ঘোষিত হয়। মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ১৯ মার্চ মুইজ ওমর নামে এক যুবক টরন্টোর মিসিসাগায় দারুত তাওহিদ ইসলামিক সেন্টারে প্রবেশ করে সেখানে উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়। তার হাতে সে সময় একটি বিষাক্ত স্প্রে ও একটি কুড়াল ছিল। ফজরের নামাযের সময় এ হামলা চালানো হয়।
তবে বড় ধরনের কোনও ক্ষতি করার আগে তাকে রুখে দিয়েছিলেন মুসল্লিরা। আদালতে দেওয়া জবানবন্দিতে মুইজ ওমর জানায়, এখন পুরোপুরি নাস্তিক সে। ইসলামবিদ্বেষী হয়ে ওঠার পর মুসলিমদের ভয় দেখাতে চেয়েছিল সে। আর এ কারণেই মসজিদে গণহত্যা চালাতে গিয়েছিল সে। গত ১৯ জুলাই আদালত তিনটি অভিযোগে ওমরকে অভিযুক্ত করে। অভিযোগ তিনটি হল, শারীরিক ক্ষতি করার উদ্দেশ্যে বিষাক্ত পদার্থ (ভাল্লুক স্প্রে) সঘ্গে রাখা, অস্ত্র দিয়ে আক্রমণ এবং ধর্মীয় স্থাপনায় হামলা। এ সময় আদালত এ হামলাটিকে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করে। শুনানিতে দারুত তাওহিদ ইসলামিক সেন্টারের ইমাম ইব্রাহিম বলেন, ‘হামলাটি ছিল ভয়ঙ্কর। হামলাকারী কোনও মানসিক রোগী ছিল না। বরং সে পরিকল্পিতভাবে গণহত্যা চালাতে চেয়েছিল।’ তিনি আরও বলেন, ‘বড় কোনও ক্ষতি করার আগেই তাকে থামানো সম্ভব হয়। মসজিদের মুসল্লিরা ওমরকে জপটে ধরেছিল। ফলে সে কুড়াল দিয়ে কাউকে আঘাত করতে পারেনি। তবে তার স্প্রেতে কয়েকজন আক্রান্ত হয়েছিল। এছাড়া তার হামলায় মসজিদের ১২ হাজার ডলারেরও বেশি ক্ষতি হয়েছিল।’ প্রসঙ্গত, কানাডায় কয়েক বছর ধরেই ইসলাম-বিদ্বেষী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন সময় মসজিদের হামলার ঘটনাও বেড়েছে।কানাডায় মসজিদে হামলাকারীর আট বছরের কারাদণ্ড
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ জুলাই ২০২৩, ১৫:১০
আরও খবর
তৃণমূল কি কংগ্রেসে মিশে যাচ্ছে? স্পষ্ট করলেন জয়রাম রমেশ
যাত্রী স্বাচ্ছন্দ্যে শিয়ালদা ডিভিশনে বাড়ছে অতিরিক্ত ট্রেন পরিষেবা
"ভয়াবহ ও অমানবিক", মণিপুরে ৬ নাগার হত্যায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, দ্রুত বিচারের দাবি
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
কোঝিকোড়ে নিপা ভাইরাস আতঙ্ক: আক্রান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, বিশেষ সতর্কতা জারি
কোঝিকোড়ে নিপা ভাইরাস আতঙ্ক: আক্রান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, বিশেষ সতর্কতা জারি
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান, ৬ টার মধ্যে হাজির হতে হবে সিআইডির কাছে
বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান, ৬ টার মধ্যে হাজির হতে হবে সিআইডির কাছে
দক্ষিণবঙ্গেও প্রবেশের অপেক্ষায় মৌসুমি বায়ু, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে ঢুকবে বর্ষা?
দক্ষিণবঙ্গেও প্রবেশের অপেক্ষায় মৌসুমি বায়ু, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে ঢুকবে বর্ষা?
অসমে স্কুলের টিফিনে গোমাংস বিতর্ক, পুলিশের পদক্ষেপের নিন্দায় সরব কংগ্রেস সাংসদ
অসমে স্কুলের টিফিনে গোমাংস বিতর্ক, পুলিশের পদক্ষেপের নিন্দায় সরব কংগ্রেস সাংসদ
"ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব যায়নি", অভিষেকের আচরণে বেজায় চটলেন কল্যাণ
"ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব যায়নি", অভিষেকের আচরণে বেজায় চটলেন কল্যাণ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ