পুবের কলম, ওয়েবডেস্ক: বাতিল ইন্ডিয়া জোটের বৈঠক। আগামীকাল হচ্ছে না এই বৈঠক। এই বৈঠক হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ডাকে এই বৈঠক হওয়ার কথা ছিল।
আরও পড়ুন:
এই বৈঠকের বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না।
কারণ এই বৈঠক সম্পর্কে তাঁকে আগে থেকে কিছুই জানানো হয়নি। মুখ্যমন্ত্রী আরও জানান, তাঁর উত্তরবঙ্গ সফরের কর্মসূচি ঠিক হয়ে আছে। আগে থেকে বৈঠকের কথা জানলে তিনি বৈঠকে আসতে পারতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর পরই এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দেন নীতিশ কুমার ও অখিলেশ যাদব। পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়ে দেন আবহাওয়া খারাপ থাকার জন্য তিনিও বৈঠকে আসতে পারছেন না।আরও পড়ুন:
চার রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর পরই এই বৈঠক হওয়ার কথা ছিল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই বৈঠক ডাকেন। কিন্তু হচ্ছে না সেই বৈঠক। আর বৈঠক বাতিল হওয়ার পরেই রাজনৈতিক তর্জমা শুরু হয়েছে। বিরোধী দলগুলির দিকে আঙুল তুলে কটাক্ষ করতে ছাড়ছে না গেরুয়া শিবির।
আরও পড়ুন: