পুবের কলম,ওয়েবডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মরক্কো। এই ঘটনায় এখনও পর্যন্ত ২১২২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ২,৪২১। আপাতত চিকিৎসাধীন তাঁরা। এখনও ধ্বংসস্তূপের তলায় অনেকে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এদিকে মারাকেশে নতুন করে ৪.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে। সেখানের বাড়ছে আহতের সংখ্যা। এর ফলে রক্তের সংকট দেখা দিতে পারে আশঙ্কা করা হচ্ছে।আরও পড়ুন:
শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ প্রথমবার কেঁপে ওঠে মারাকেশ শহর।
রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮। এরপর আরও ১৯ বার আফটার শকে কেঁপে ওঠে মারাকেশে। রিখটার স্কেলে যেগুলির মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পের জেরে তাসের ঘরের মত ভেঙে পড়ে ঘরবাড়ি। ধসে গিয়েছে রাস্তা। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু। সোশ্যাল সাইটে ভাইরাল ভিডিয়ো।