আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ চন্ডীগড় বিমানবন্দরের নামকরণ করা হবে শহিদ ভগৎ সিংয়ের নামে। আগামী ২৮ সেপ্টেম্বর শহিদ ভগৎ সিংয়ের জন্মজয়ন্তি। তার আগেই নিজের ৯৩ তম বিশেষ বেতার অনুষ্ঠান মন কি বাতে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইদিন মোদি বলেন পঞ্জাব এবং হরিয়ানা এই দুই রাজ্যের সরকারের সমর্থন নিয়েই চন্ডিগড় বিমানবন্দরের এই নাম পরিবর্তন করা হচ্ছে।
আরও পড়ুন:
এইদিন মন কি বাতে মোদি আরও বলেন চিতার প্রত্যাবর্তনে ভারতবাসি গর্বিত হয়েছে। ৩০ কোটি ভারতীয় উচ্ছ্বসিত ও গর্বিত। চিতাদের দেখাশোনা করার জন্য একটি টাস্কফোর্স গঠিত হয়েছে। আপনারা কখন চিতা দেখতে পারবেন তা টাস্ক ফোর্সের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে।
”আরও পড়ুন:
৯৩ তম মন কি বাতে তিনি আরও বলেন “প্রিয় দেশবাসী, ৩ দিন পরে ২৮ সেপ্টেম্বর, দিনটি অমৃতমহোৎসবের জন্য বিশেষ দিন। ওইদিন দেশের বীর সন্তান ভগৎ সিংজির জন্মদিন।” এরপরেই প্রধানমন্ত্রী ঘোষণা করেন চন্ডীগড় বিমানবন্দরের নাম করণ করা হবে শহিদ ভগৎ সিংয়ের নামে।
আরও পড়ুন:
২৫ সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায়েরও জন্মদিন, ভারতীয় জনসংঘের এইনেতাকেও স্মরণ করেন প্রধানমন্ত্রী।