০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচবছর পর অন্ধ্রের ক্ষমতায় ফিরছে চন্দ্র

পুবের কলম, ওয়েব ডেস্কঃ পাঁচ বছর পর ক্ষমতায় ফেরা নিশ্চিত করল চন্দ্রবাবু নাইডু। তাঁর দল টিডিপির ধাক্কায় ধরাশায়ী অবস্থা জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআরসিপি-র। জয় প্রায় নিশ্চিত হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশে বিজেপি, চন্দ্রবাবুর দলের সঙ্গে জোট করে লড়াই করেছে। সেই জোটে রয়েছে জেএনপিও। লোকসভায় বিজেপি নেতৃত্ব জোট এনডিএ এগিয়ে থাকার নিরিখে ম্যাজিক ফিগার পেরিয়ে যেতেই মোদি  এবং শাহকে ফোনে শুভেচ্ছা জানান চন্দ্রবাবু নাইডু। পাল্টা এন চন্দ্রবাবু নাইডুকেও শুভেচ্ছা জানান তাঁরা।

সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি মঙ্গলবার বিকেলেই রাজ্যরপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যান। রাজ্যপালের হাতে মঙ্গলবারই ইস্তফাপত্র দিতে পারেন বলে মনে করা হচ্ছে।তিনবারের মুখ্যমন্ত্রী তেলগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডু, বিজেপি ও পবন কল্যাণের জনসেনা পার্টির জোট সরকার গঠনের অবস্থায় পৌঁছে গিয়েছে। চন্দ্রবাবু নাইডু আগামী ৯ জুন অমরাবতীতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন।

টিডিপি সূত্রে খবর, চন্দ্রবাবুর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। এ দিন লোকসভা এবং বিধানসভা নির্বাচনে জয়ের প্রতিটি খবর আসা মাত্রই দলের সদর দফতরে দেখা যায় উৎসবের মেজাজ।

উল্লেখ্য, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী টিডিপি ১৩৪টি আসনে এগিয়ে আছে যার মধ্যে ১১২টি আসনে তারা জয়ের হাসি হেসেছে। অন্যদিকে জনসেনা পার্টি ২১টি আসনে এগিয়ে আছে এবং বিজেপি ৮টি আসনে এগিয়ে আছে। ওয়াইএসআরসিপি দল ১২টি আসনে এগিয়ে আছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সৌদি আরবে সিআইএর স্টেশনে ড্রোন হামলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাঁচবছর পর অন্ধ্রের ক্ষমতায় ফিরছে চন্দ্র

আপডেট : ৪ জুন ২০২৪, মঙ্গলবার