পুবের কলম ওয়েবডেস্কঃআরও একটা চেরোনোবিল হওয়া কি সময়ের অপেক্ষা!ফের ইউক্রেনের পরমাণু কেন্দ্রে রুশ হামলার জেরে এমনটাই আতঙ্কে ভুগছেন ইউক্রেনীয়রা।চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর কেটে গিয়েছে প্রায় পাঁচমাসেরও বেশি সময়।
দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন বহু ইউক্রেনিয়ান। দেখা গিয়েছে মৃত্যু মিছিল।আরও পড়ুন:
জাপরযাই পরমাণু কেন্দ্রটির নিয়ন্ত্রণ এখন পুতিনের হাতে। এই জাপরযাই পরমাণু কেন্দ্রটি হল ইউক্রেন তথা ইউরোপের বৃহত্তম পরমাণু ।
সংবাদসংস্থার খবর অনুযায়ি গত শনিবার এই জাপরযাই পরমাণু কেন্দ্রে একাধিক ক্ষেপণাস্ত্র হানা চালায় রুশ সেনা। যার জেরে ওই পরমাণু কেন্দ্রের তিনটি রেডিয়েশন সেন্সর চরম ক্ষতিগ্রস্থ হয়। এখানেই শেষ নয় আণবিক জ্বালানির একটা গুদামও ক্ষতিগ্রস্থ হয়। এরফলে দ্রুত তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। এমতাবস্থায় দাঁড়িয়ে পুরো বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস।আরও পড়ুন: