পুবের কলম প্রতিবেদক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচি নতুন বছর থেকেই শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার ২০ জানুয়ারি থেকে মুর্শিদাবাদ, মালদহ ও আলিপুরদুয়ার যাওয়ার সূচি রয়েছে তাঁর। সোমবার দুপুরেই পা রাখছেন মুর্শিদাবাদে। লোকসভা নির্বাচনের পরে সোমবার প্রথম নবাবের শহর মুর্শিদাবাদের লালবাগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন নবাব বাহাদুর ইন্সটিটিউশনের মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হওয়ার কথা।
ওই সভা থেকে সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি। এরপর সোমবার বিকেলেই মালদহে চলে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার সদ্য খুন হওয়া দুলাল সরকারের (বাবলা) বাড়ি যেতে পারেন তৃণমূল সুপ্রিমো। সেখানে গিয়ে নিহত নেতার পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। মঙ্গলবার মালদহ থেকে আলিপুরদুয়ার যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর জেলা সফরের খবর পেয়ে শুক্রবারই মুর্শিদাবাদে সভাস্থল পরিদর্শনে গিয়েছেন প্রশাসনের শীর্ষকর্তারা। মুখ্যমন্ত্রীর সভার মাঠ এবং হেলিপ্যাড চত্বর নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। যাতে নিরাপত্তায় ত্রুটি না থাকে সেজন্য বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে। জঙ্গিপুর, জিয়াগঞ্জ, বহরমপুর, লালবাগ, হরিহরপাড়া-সহ একাধিক জেলায়র গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে। সীমানায় চলছে নাকা তল্লাশি। জেলা প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদে প্রশাসনিক সভা থেকে নানা সরকারি পরিষেবা দেবেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ জেলার জন্য নতুন কিছু প্রকল্পেরও উদ্বোধন করতে পারেন বলে আশাপ্রকাশ করেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা।সোমবার থেকে মুর্শিদাবাদ-সহ জেলা সফরে মুখ্যমন্ত্রী
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৫, ১০:৪২
আরও খবর
সংসদে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের উপস্থিতিতে তুঙ্গে জল্পনা
কৃষ্ণনগরে ধর্ষণ ও খুনের ২ বছর পর সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' নির্যাতিতার মা
বিশেষ পরিস্থিতি ছাড়া ছররা গুলি ব্যবহার নয়, যন্তর মন্তর কাণ্ডে কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
পড়ুয়াদের বিক্ষোভে পেলেট গান বিতর্ক, বাহিনীর সমস্ত কাজের দায়ভার নিলেন সিআরপিএফ ডিজি
যন্তর মন্তরে ফের র্যাফ ও ব্যারিকেড, সিজেপি-র নতুন বিক্ষোভের হুঁশিয়ারিতে দিল্লিতে কড়া নিরাপত্তা
যন্তর মন্তরে ফের র্যাফ ও ব্যারিকেড, সিজেপি-র নতুন বিক্ষোভের হুঁশিয়ারিতে দিল্লিতে কড়া নিরাপত্তা
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই