পুবের কলম ওয়েবডেস্কঃ ডিসেম্বর মাসের গোড়াতেই ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন তিনি। সেখানে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।
আরও পড়ুন:
নবান্ন সূত্রের খবর উত্তর ও দক্ষিণ দিনাজপুর সফরে যাবেন মুখ্যমন্ত্রী।
তাঁর প্রথম প্রশাসনিক বৈঠক করার কথা গঙ্গারামপুরে। এখান থেকে মুখ্যমন্ত্রী যাবেন রায়গঞ্জ। এরপর ডিসেম্বরের ৮ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন মালদহতে।আরও পড়ুন:
এই জেলাতে করবেন প্রশাসনিক বৈঠক। কথা বলবেন জেলাশাসক, বিডিও, পঞ্চায়েত প্রধান সহ সকল স্তরের আধিকারিকদের সঙ্গে।
আরও পড়ুন:
৯ তারিখ মুখ্যমন্ত্রীর সম্ভাব্য প্রশাসনিক বৈঠক নদিয়ার কৃষ্ণনগরে। তবে সফর নিশ্চিত হলেও, সময়সূচী নিয়ে এখনও আলোচনা চলছে।
আরও পড়ুন:
উল্লেখ্য কিছুদিন আগেই মধ্যমগ্রাম , হাওড়াতে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জেলাশাসক, বিডিও ছাড়াও বিধায়ক, সাংসদরা ছিলেন। তাঁদের কাছে এলাকার উন্নয়নের খতিয়ান নেন মুখ্যমন্ত্রী।
সেই সময়ই অন্যান্য জেলাগুলিতে প্রশাসনিক বৈঠকের কথা জানিয়েছিলেন তিনি।আরও পড়ুন:
উল্লেখ্য সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন “ সুব্রতদার বকেয়া কাজ এবং চিন্তাভাবনা বাস্তবায়িত করতে হবে” সেই বকেয়া কাজ সম্পূর্ণ করতেই এবার জেলা সফর বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
সূত্রের খবর এবারের জেলা সফরে প্রতিটি জায়গায় বরাদ্দ অর্থের কাজ কতটা সম্পন্ন হয়েছে তা সরাসরি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবার প্রশাসনিক বৈঠকের পাশাপাশি উপভোক্তাদের সঙ্গেও কথা বলার সম্ভাবনা আছে। তবে মুখ্যমন্ত্রীর সফর সফরসূচী এখনও স্থির হয়নি।