পুবের কলম প্রতিবেদক: আগে কেবল পরিবারের ধর্মের বিষয় উল্লেখ করতে হতো। এবার শিশুর জন্মের নথিভুক্তিকরণের সময় আলাদা ভাবে উল্লেখ করতে হবে বাবা ও মায়ের ধর্ম। নয়া নিয়মে বাধ্যতামূলক করা হবে বাবা ও মায়ের ধর্মের পৃথক উল্লেখ।
আরও পড়ুন:
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, দ্রুত এই নয়া নিয়ম লাগু করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, কেন্দ্রের তরফে রাজ্য প্রশাসনগুলিকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হবে। সরকারিভাবে নয়া নিয়ম রাজ্য সরকারগুলোর কাছে গৃহীত হওয়ার পরই নতুন নিয়মের বাস্তবায়ন সম্ভব হবে।