২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ যোগ্যতা অর্জনে ব্যর্থ চিলি

পুবের কলম ওয়েবডেস্ক:  ২০১৮, ২০২২ এবার ২০২৬। পরপর তিনটি বিশ্বকাপে যোগ্যতাই অর্জন করতে পারল না চিলি। ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন না করতে পারার হ্যাটট্রিক করে ফেলল দক্ষিণ আমেরিকার এই শক্তিশালী ফুটবল খেলিয়ে দেশটি। বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে ২০২৬ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারল না চিলি।

ফলে আর হয়তো বিশ্বকাপে দেখতে পাওয়া যাবে না অ্যালেক্সি স্যাঞ্চেজ, ভিদালদের। কারণ ২০৩০ সালে বিশ্বকাপে ভিদাল ও স্যাঞ্চেজ দু’জনেই চল্লিশ বছর পার করে ফেলবেন। আমেরিকা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে গেলে চিলিকে এই ম্যাচ জিততেই হত। কিন্তু হল উলটো। বলিভিয়া নিজে যোগ্যতা অর্জন করতে পারেনি। চিলিকে হারিয়ে তাদেরও ছিটকে দিল ২০২৬ বিশ্বকাপ থেকে।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল চিলি এবং আর্জেন্টিনা, কম্পনের মাত্রা ৭.৪

আরও পড়ুন: অবিশ্বাস্য ঘুরে দাঁড়িয়ে জয় বার্সেলোনার
ট্যাগ :
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপ যোগ্যতা অর্জনে ব্যর্থ চিলি

আপডেট : ১১ জুন ২০২৫, বুধবার