পাঞ্জাব, ৯ ডিসেম্বর: চিনা ড্রোন বাজেয়াপ্ত করল ভারতীয় সেনা। পাঞ্জাবের ফিরোজপুর জেলার মাবোকে গ্রাম সংলগ্ন এলাকায় একটি চিনা ড্রোন দেখতে পান সীমান্ত রক্ষী বাহিনী। এরপরই চিনের ড্রোনটিকে উদ্ধার করে বিএসএফ। সেনা সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাত্রিতে মাবোকে গ্রামের কাছে সন্দেহভাজন একটি ড্রোন নজরে আসে। ড্রোনটিকে উদ্ধার করা হয়।

ড্রোনটি চিনের তৈরী কোয়াডকপ্টার (মডেল- ডিজেআই ম্যাভিক 3 ক্লাসিক)।

 

এক বিবৃতিতে সেনা জানিয়েছে, এটি প্রথম ঘটনা নয়। এর আগেও ড্রোনের সাহায্যে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অস্ত্র বা মাদক পাচারের চেষ্টা করা হয়েছে। পাঞ্জাবে এটি গুরুতর সমস্যা। সীমান্ত পাচারকারীরা ড্রোনের সাহায্যে ঘন ঘন চোরাচালানের চেষ্টা করছে। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে বিএসএফ ও পাঞ্জাব পুলিশ যৌথ অভিযানে অমৃতসর সেক্টরে একটি পাকিস্তানি ড্রোন উদ্ধার করে।