পুবের কলম ওয়েবডেস্কঃ ভাষার ডানায় ভেসে প্রতিবছর কত নতুন শব্দ বা শব্দবন্ধ যে ভাষাকে সমৃদ্ধ করে চলেছে সে কথা বলাই বাহুল্য। সৃষ্টির আদি পর্যায় থেকে চলছে এই ধারা। অক্সফোর্ড (Oxford English Dictionary)অভিধান প্রতিবছর বেছে নেয় বর্ষসেরা শব্দ কে। চলতি বছরে অক্সফোর্ড অভিধানে ঠাঁই পেল ভ্যাক্স’ (Vax) শব্দটি।
যা ভ্যাকসিন (Vaccine) শব্দটির সংক্ষিপ্ত রূপ।আরও পড়ুন:
২০২০ সালের সূচনা থেকেই জনজীবনে ব্যপক প্রভাব ফেলে করোনা ভাইরাস ( corona virus) সাধারণ মানুষের ভোকাবুলারিতে প্যান্ডেমিক (Pandemic) ও লকডাউন (Lockdown) শব্দগুলি জায়গা করে নেয়।
আরও পড়ুন:
তবে গতবছর অক্সফোর্ড অভিধান আলাদা করে কোন শব্দকে স্বীকৃতি দেয়নি। তবে চলতি বছরে ‘ভ্যাক্স’ শব্দটিকে বছরের সেরা শব্দ হিসেবে বেছে নেওয়া হল।
অক্সফোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের তুলনায় ৭২ গুণ বেশি ব্যবহৃত হয়েছে ‘ভ্যাক্স’ শব্দটি।আরও পড়ুন:
একইভাবে ২০১৩ সালে সেলফি ছিল বর্ষসেরা শব্দ।
আরও পড়ুন:
উল্লেখ্য ইংরেজি ভাষায় ১৭৯৯ সালে অন্তর্ভুক্ত হয় ‘ভ্যাকসিন’ শব্দটি। পেছন পেছন অন্তর্ভুক্ত হয় ‘ভ্যাকসিনেশন’, ‘ভ্যাকসিনেট’ ইত্যাদি শব্দও।
ল্যাটিন শব্দ ভ্যাকা (Vacca) থেকে এসেছে ‘ভ্যাকসিন’ শব্দটি। যে শব্দের হল অর্থ গরু।আরও পড়ুন:
পদার্থবিদ এডওয়ার্ড জেনার স্মল পক্সে টিকা আবিষ্কার করেছিলেন আঠারো শতকে। যার পর বদলে গিয়েছিল গোটা বিশ্বের স্বাস্থ্য পরিকাঠামো। সেই পক্সে উজাড় হয়ে যেত একের পর এক জনপদ। টিকা বা ভ্যাকসিন আসার পর স্বস্তি পায় সাধারণ মানুষ।
আরও পড়ুন:
Choose the best word of the year in Oxford Dictionary, do you know that word?