২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ড্রামের ভেতর থেকে উদ্ধার বৃদ্ধার ৫ টুকরো দেহ

পুবের কলম ওয়েব ডেস্ক: বৃদ্ধার দুই হাত আর দুই পা কেটে নিয়ে শরীরের মোট ৫ খানি টুকরো করে একটি বড় ড্রামের মধ্যে ফেলে রাখা হল। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আর কে পুরমের নিসর্গ লেআউট এলাকায়। মৃতার নাম সুশিলাম্মা (৬৫)। ওই এলাকার একটি আবাসনে নিজের মেয়ের সঙ্গে থাকতেন বৃদ্ধা। এলাকার সকলের সঙ্গেই তাঁর সুসম্পর্ক ছিল। মাঝেমাঝেই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে যেখানে খুশি চলে যেতেন তিনি। শনিবারও হঠাৎ হারিয়ে যান তিনি। তাঁর মেয়ে মনে করে, প্রতিবারের মত মা কোথাও চলে গিয়েছে, আবার নিজেই ফিরে আসবে। কিন্তু ফিরে আসেননি সুশিলাম্মা। তাদের ফ্ল্যাট থেকে ২০০ মিটার দূরে পরিত্যক্ত একটি বাড়ির সামনে ড্রাম থেকে দূর্গন্ধ বেরোচ্ছে অনুমান করে, ড্রাম খুলে দেখে তাঁরই এক প্রতিবেশী। তারপরই জানা যায়, খুন হয়েছেন বৃদ্ধা। জিজ্ঞাসাবাদ চলছে। এখনও খুনের কিনারা করতে পারেনি পুলিশ।

সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ড্রামের ভেতর থেকে উদ্ধার বৃদ্ধার ৫ টুকরো দেহ

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার