পুবের কলম, ওয়েবডেস্ক: গণেশ পুজোর শোভাযাত্রা চলাকালীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল গুজরাতের ভাদোদরায়। এই ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন:
প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাতে গণেশ পুজোর শোভাযাত্রা চলাকালীন দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। একের অপরের দিকে পাথর নিক্ষেপ করে। এখনও পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে।
ঘটনায় জখম হওয়ার কোনো খবর নেই।আরও পড়ুন:
ভাদোদরার জয়েন্ট কমিশনার অফ পুলিশ চিরাগ কোরাদিয়া জানিয়েছেন, গণেশপুজোর শোভাযাত্রা নিয়ে সোমবার রাতে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে। গুজবে কান না দেওয়ার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাই। পুলিশ ঘটনার তদন্ত করছে।
আরও পড়ুন:
ভাদোদরা ডেপুটি কমিশনার পান্না মোমায়া জানিয়েছেন, সোমবার রাতে পানিগেট দিয়ে গণেশপুজোর শোভাযাত্রা যাওয়ার সময় নিজেদের মধ্যে লড়াইয়ের সূত্রপাত। দুপক্ষের মধ্যে কোনো কারণে এই লড়াই শুরু হয়। একে অপরের বিরুদ্ধে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। ঠিক সেই সময় দুর্ভাগ্যবশত পাথর একটি ধর্মীয় স্থানের কাঁচের জানলায় লাগে। এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে দাঙ্গা বাধানোর অভিযোগ তুলে আরও উত্তেজনা বাড়ে।
দুই পক্ষের মধ্যে সিটি থানায় অভিযোগ দায়ের হয়েছে।আরও পড়ুন:
ডেপুটি কমিশনার (অপরাধ শাখা) যুবরাজসিংহ জাদেজা, বলেছেন, ঘটনার খবর পাওয়া মাত্রই বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভাদোদরায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।