পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানে ফের শুরু ইসলামিক স্টেট বা আইএসএস বনাম তালিবানদের লড়াই। দীর্ঘদিন ধরেই কার্যত ছায়া যুদ্ধ চললেও, তালিবানরা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতেই শুরু হয়ে গিয়েছে প্রকাশ্য সংঘাত।খোরাসান শাখার প্রাক্তন প্রধান আবু ওমর খোরাসানিকে হত্যা করেছে তালিবান। এমনটাই জানা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ২০২০ সালের মে মাসে খোরাসানিকে গ্রেফতার করে আফগান বাহিনী।
আরও পড়ুন:
তারপর থেকে খোরাসানি ছিল পুল-ই চারখি জেলে। গত রবিবার ১৫ অগস্ট কাবুলের দখল নেয় তালিবানরা। এর দুদিন পরেই ওমর খোরাসানিকে জেল থেকে বের করে হত্যা করা হয় বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে। উল্লেখ্য ২০১৫ সালে আফগানিস্থানে নানগরহর প্রদেশে আই এসের খোরাসান শাখা তৈরি করা হয়।