পুবের কলম,ওয়েবডেস্ক: হাসপাতালে শাস্ত্রীয় সংগীত শিল্পী রশিদ খান। অবস্থা শোচনীয় । বৃহস্পতিবার খবর প্রকাশ্যে আসতেই চিন্তার ভাঁজ সঙ্গীত দুনিয়ার কপালে। যদিও এই খবরের সত্যতা যাচাই করেনি ‘পুবের কলম ডিজিটাল’
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
তবে ১ মাস ধরে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। মুম্বই-এর একটি নামীদামী বেসরকারি হাসপাতালে ভর্তি’ও ছিলেন উস্তাদ। ক্রমে সুস্থ হচ্ছিলেন তিনি। তবে সম্প্রতি, স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তার ওপর উচ্চ রক্তচাপের সমস্যা। এছাড়া, দীর্ঘদিনের প্রস্টেট ক্যানসার তো আছেই। সবমিলিয়ে গুরুতর অসুস্থ তিনি। হাসপাতাল সূত্রে খবর, অবস্থা যথেষ্ট সঙ্কটজনক।