পুবের কলম, ওয়েবডেস্ক: জনপ্রিয় শিল্পী কেকে কৃষ্ণকুমার কুন্নথ-এর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে আজ শেষ শ্রদ্ধা জানাবেন তিনি। KK-কে শ্রদ্ধা জানাতে তৈরি বিমানবন্দর। পুরুলিয়া থেকে হেলিকপ্টারে নেমে, এখানেই সংগীত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

KK-কে শ্রদ্ধা জানাতে তৈরি বিমানবন্দর, পুরুলিয়া থেকে হেলিকপ্টারে নেমেই শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী  

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, আবহাওয়া ভাল থাকলে দমদম বিমানবন্দরে এসে শ্রদ্ধা জানাব।

' শ্রদ্ধা জানানো হবে গান স্যালুটে। বাঁকুড়ার সভা থেকে বুধবার এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নজরুল মঞ্চেই ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজের অনুষ্ঠানে গান গেয়েছিলেন কে কে। এটাই যে এই প্রাণবন্ত শিল্পীর শেষ স্টেজ শো হবে তা ঘুণাক্ষরেো ভাবতে পারেনি তাঁর ভক্তরা।

KK-কে শ্রদ্ধা জানাতে তৈরি বিমানবন্দর, পুরুলিয়া থেকে হেলিকপ্টারে নেমেই শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী  

নজরুল মঞ্চের নিরাপত্তারক্ষীর জানিয়েছেন, গতকাল প্রচণ্ড ভিড় হয়েছিল নজরুল মঞ্চে।

প্রায় ৬-৭ হাজার দর্শক হাজির ছিলেন কে কে-র অনুষ্ঠানে। এমনকী পাঁচিল টপকেও ঢুকে পড়েন অনেকে। অনুষ্ঠান বমি করে ফেলেন তিনি। এমনকি অনুষ্ঠান চলাকালীন শিল্পীকে অনেকবার জল খেতে দেখা যায়। এমনকী বলছিলেন খুব গরম।
এর পর হোটেলে ফিরে যান শিল্পী। হোটেলের সিড়ি থেকে পড়ে যান শিল্পী। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। দেহের কপাল ও ঠোঁটে আঘাতের চিহ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।