পুবের কলম প্রতিবেদকঃ করোনায় পশ্চিমবঙ্গে মোট কত মানুষের মৃত্যু হয়েছে– তার সঠিক হিসাব এখনও পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত ১৮–৭০০ জন মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে সরকারি অনুদানের জন্য আবেদন জমা পড়েছে।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা দফতর আবেদনকারিদের বিষয়ে যাবতীয় খোঁজ খবর করে এখনও পর্যন্ত ১৪–৮০০ জনকে শনাক্ত করেছে।
সরকারি ঘোষণা অনুযায়ী করোনায় মৃত প্রতিটি ব্যক্তির পরিবারকে দেওয়া হচ্ছে ৫০–০০০ টাকা করে অনুদান। এই খাতে এখনও পর্যন্ত রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতর সাড়ে ৭৭ কোটি টাকা খরচ করেছে। অর্থাৎ করোনায় মৃত ১৪৮০০ ব্যক্তির পরিবার সরকারি ক্ষতিপূরণ পেয়ে গেছে বলে বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গেছে।আরও পড়ুন: