পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের ক্রীড়ামন্ত্রী এবং এনসিপি বিধায়ক মানিকরাও কোকাটের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল নাসিক জেলা দায়রা আদালত। বুধবার প্রতারণার অভিযোগে ভাজপা জোটের মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ডিসিএম অজিত পাওয়ারকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এর জন্য সময় চেয়েছেন অজিত পাওয়ার। বুকে ব্যথা ও অস্বস্তির অভিযোগ করে কোকাতে এখন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে জেলা আদালতের এই রায় মন্ত্রী কোকাতকে বিপদে ফেলেছে। যদি বোম্বে হাইকোর্ট তাঁকে তাৎক্ষণিক রক্ষাকবচ না দেয় তবে তিনি মন্ত্রীর পদ হারাবেন। একইসঙ্গে দুই বছরের কারাদণ্ডের মুখোমুখি হবেন।