রাওয়ালপিন্ডি, ২২ মার্চ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমান পাক সরকারকে ৪ থেকে ৫ মাসের বেশি স্থায়ী হতে দেখছেন না। তিনি মনে করছেন, শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের পতন হলে আদিয়ালা জেল থেকে তাঁর মুক্তির পথও প্রশস্ত হবে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় শুনানির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনি সরকার পতনের আশাবাদ জানিয়ে বলেন, সরকার বেশি দিন টিকবে না বলেই পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মন্ত্রিসভায় যোগ দেয়নি।
দুর্নীতির মামলা প্রসঙ্গে ইমরান খান দাবি করেন, তাঁর বিরুদ্ধে করা মামলায় সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। এখন যেসব আইনিপ্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, তা শুধুই আনুষ্ঠানিকতা। তাঁর বিরুদ্ধে করা মামলাকে ‘ভিত্তিহীন’ দাবি করেন তিনি। পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, বর্তমান পরিস্থিতি পুরো শাসনব্যবস্থাকে উন্মোচিত করেছে। সবকিছুতেই কারসাজি করা হয়েছে। নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার, সেনাবাহিনী, সবাই একসঙ্গে এতে জড়িত ছিল। বর্তমানে ইরান ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে ওঠার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ইমরান খান। তিনি বলেন, এতে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যাবে। এদিকে, পাকিস্তানের নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার বিষয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানকে বলা হয়েছে, গত মাসের নির্বাচনে অনিয়মের তদন্ত না করলে পাকিস্তানকে ভুগতে হবে। প্রয়োজনে আবার ভোট গ্রহণ করতে হবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বিদেশমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ওয়াশিংটনের গুরুতর উদ্বেগ রয়েছে। তিনি বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশনকে অনিয়মগুলো খুঁজে দেখতে হবে। যেখানে নির্বাচনে হস্তক্ষেপ করা হয়েছে, সেখানে পুনরায় ভোট গ্রহণ করার ব্যবস্থা করা উচিত।বর্তমান সরকারের মেয়াদ ৪ থেকে ৫ মাস: ইমরান খান
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ মার্চ ২০২৪, ১৪:২৯
আরও খবর
কোনও মন্ত্রী করা হচ্ছে না, জল্পনা ওড়ালেন সুদীপ
ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা
প্রেসক্রিপশন ছাড়া আর মিলবে না কোনও সিরাপ, কড়া নিয়ম চালু করল কেন্দ্র
উত্তরবঙ্গ উন্নয়নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, দ্রুত পুলিশে নিয়োগের প্রতিশ্রুতি
প্রশিক্ষণ উড্ডয়নের সময় ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন বি-৫২ বোমারু বিমান
প্রশিক্ষণ উড্ডয়নের সময় ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন বি-৫২ বোমারু বিমান
নির্বাচন বানচাল করলে ‘লাঠি ও পাথর মেরে’ সরাতে হবে নেতানিয়াহুকে, বিস্ফোরক মন্তব্য সাবেক প্রধানমন্ত্রী বারাকের
নির্বাচন বানচাল করলে ‘লাঠি ও পাথর মেরে’ সরাতে হবে নেতানিয়াহুকে, বিস্ফোরক মন্তব্য সাবেক প্রধানমন্ত্রী বারাকের
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যেসব শীর্ষ ব্যক্তিকে হারিয়েছে ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যেসব শীর্ষ ব্যক্তিকে হারিয়েছে ইরান
জয়পুরে বিক্ষোভ চলাকালীন চড়-থাপ্পড়, আক্রান্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
জয়পুরে বিক্ষোভ চলাকালীন চড়-থাপ্পড়, আক্রান্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের 'নিষ্ঠুর হত্যাকাণ্ডের' বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতার নিন্দা জানিয়েছে কংগ্রেস
মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের 'নিষ্ঠুর হত্যাকাণ্ডের' বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতার নিন্দা জানিয়েছে কংগ্রেস
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর