আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: চোর সন্দেহে ১৪ বছর বয়সী দলিত কিশোরকে খুঁটিতে বেঁধে তাকে মারধর করার অভিযোগে দশজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কাবাল্লাপুর জেলার চিন্তামণি পল্লী থানা এলাকায়। কেম্পাদেনহাল্লির বাসিন্দা যশবন্ত তার বয়সী অন্যান্য ছেলে-মেয়েদের সঙ্গে খেলছিল। যশবন্ত উচ্চবর্ণের এক মেয়ের সোনার কানের দুল চুরি করেছে বলে অভিযোগ।
আরও পড়ুন:
যশবন্তকে টেনে নিয়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে ছুটে এলে তার মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। যশবন্ত ও তার মাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার তবে শনিবার তা প্রকাশ্যে আসে।
আরও পড়ুন:
চিন্তামণি পল্লী থানার পুলিশ ওই দলিত কিশোর ও তার মায়ের জবানবন্দি রেকর্ড করেছে।এর আগে, চিক্কাবল্লাপুর জেলায় হিন্দু দেবতার মূর্তি স্পর্শ করার জন্য উচ্চবর্ণের লোকেরা একটি দলিত ছেলের পরিবারকে ৬০,০০০ টাকা জরিমানা করেছিল।
আরও পড়ুন:
ছেলেটির পরিবারকেও বয়কট করা হয়। এবং সরকারী সংস্থার হস্তক্ষেপে বিষয়টির সমাধান সূত্র বের হয়। রাজস্থান,উত্তরপ্রদেশ ইত্যাদি রাজ্যে নিম্নবর্ণের ওপর উচ্চবর্ণের অত্যাচার নিত্তনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কর্নাটকেও খুব সম্প্রতি পরপর দুবার একই ঘটনা ঘটল।